জেএমবির দুই সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন শাহজালাল (৩০) ও স্বাধীন (২৮)। বুধবার ভোরে র্যাব-৪ এর একটি দল তাদের আটক করে।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর এলাকায় অভিযান চালায় র্যাব-৪ এর দল। এ সময় জেএমবির ঐ দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।