ডা. আব্দুল হামিদ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. আব্দুল হামিদ (৬৫) মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ জহুর দুখুমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে ছলিমপুর নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
আহমেদ ফিরোজ
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ ফিরোজ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি অকৃতদার ছিলেন। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার বাদ জোহর নামাজে জানাজা শেষে শহরের আলীপুর কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
শের মাহমুদ মিয়া
পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছাইকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পিতা শের মাহমুদ মিয়া (৮৫) মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাসভবন ছাইকোলা দক্ষিণপাড়ায় বার্ধক্যের কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে ও বাদ মাগরিব পৃথক দুটি জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা শের মাহমুদ মিয়ার মৃত্যুতে বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।