যুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে গুলিতে ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচে একটি হ্যালোইন পার্টিতে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই গুলির ঘটনা ঘটে। লং বিচ পুলিশের নারী মুখপাত্র কারেন ওয়েনস বলেন, এক সন্দেহভাজন পালিয়ে গেছে। পুলিশ জানায়, নিহত ৩ জনই পুরুষ। সেখানে আগত লোকদের হ্যালোইন পোশাক পরা অবস্থায় দেখতে পেয়েছে পুলিশ। —রয়টার্স