২০৫০ সালে তলিয়ে যাবে মুম্বাই কলকাতা

খুব বেশি সময় নেই হাতে। বরং সমুদ্রের পানির স্তর যেভাবে বেড়ে চলছে, তাতে এই শতাব্দীর মাঝামাঝিই তলিয়ে যেতে পারে গোটা বিশ্বের উপকূলবর্তী একাধিক শহর, যার মধ্যে রয়েছে কলকাতা, মুম্বাইয়ের মতো শহর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিজ্ঞান সংস্থা ‘ক্লাইমেট সেন্ট্রাল’ এর একটি গবেষণায় এবার এমনই তথ্য উঠে আসে। এতে বলা হয়েছে, পানির স্তর বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন ৩০ কোটি মানুষ। বাসভূমি হারাতে পারেন ১৫ কোটি মানুষ। এশিয়াতেও এর ব্যাপক প্রভাব পড়বে। ক্লাইমেট সেন্ট্রাল’ এর গবেষণাপত্র ‘নেচার কমিউনিকেশনস এ বলা হয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে সমুদ্রে পানির স্তরের ওঠানামা এবং স্থলভূমির উপর তার প্রভাব পর্যবেক্ষণ করে ওই সংস্থা। তাতেই এমন বিপদ সংকেত মিলেছে। দেখা গেছে, ২০৫০ সালের মধ্যেই সমুদ্রের পানির স্তর উপকূল ছাপিয়ে উপরে উঠে আসতে পারে। —আনন্দবাজার পত্রিকা