সিরিয়ার সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার তুরস্ক রাশিয়া ও ইরানের

সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌম অধিকার ও ঐক্যকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছে তুরস্ক, রাশিয়া ও ইরান। মঙ্গলবার এক বিবৃতিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, তারা সিরীয় সংকটের শান্তিপূর্ণ সমাধান চান। গত ৯ অক্টোবর সিরিয়ার উল্টরাঞ্চলীয় এলাকা থেকে কুর্দি বিদ্রোহীদের হটাতে অভিযান চালায় তুরস্ক। এর আগেই মার্কিন সেনাদের একটা অংশ প্রত্যাহার করেন নেন প্রেসিডেন্ট ট্রাম্প।  ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ অক্টোবর ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা। এরই মধ্যে কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চুক্তি রাশিয়া ও তুরস্ক। —বিবিসি