ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মিরপুর মাজার রোডের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ক্যাম্প উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।   

অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. মঞ্জুর হোসেন, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান, অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক উপস্থিত ছিলেন।