অনুপ কুমার খুব দ্রুত তৈরি হয়ে স্কুটার নিলেন। সাতটার ক্লাস তাঁকে ধরতে হবে। ছাত্রছাত্রীরা তাঁর জন্য বসে থাকবে। অনিচ্ছা সত্ত্বেও স্কুটার নিলেন সময় বাঁচানোর জন্য। ঘড়ি, টাকা-পয়সা ছিনতাইয়ের পর আর ঘড়ি কেনা হয়নি। স্কুটারে বসে অস্থির হয়ে উঠলেন অনুপ কুমার। বাসা থেকে বের হতেই ছয়টার বেশি বেজে গিয়েছিল। দূরের দোকানে বড় একটা ঘড়ি তিনি স্পষ্টভাবে না হলেও দেখলেন যে ঘড়ির দুটো কাঁটাই একসঙ্গে একই স্থানে আছে। অনুপ কুমার জানতে পারলেন তখন কয়টা বাজে।
পাঠক এবার বলুন, তখন কয়টা বাজে?
উত্তর আগামীকাল