সন্তান সম্ভবা এক মহিলা ডাক্তার দেখাতে এসেছেন। ডাক্তার হঠাত্ রবার স্ট্যাম্প নিয়ে মহিলার পেটে একটা সিল মেরে বললেন, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন।
মহিলা অবাক হয়ে চলে এলেন। বাড়িতে স্বামী ঘটনা শুনে তো অবাক। সিলে কী লেখা আছে দুজনেই পড়ার চেষ্টা করলেন। কিন্তু লেখাটা এত ছোট যে কিছুতেই পড়তে পারলেন না। লেখাটা পড়ার জন্য স্বামী তাই একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এলেন। সিলের উপর ম্যাগনিফাইং গ্লাস ধরে স্বামী দেখলেন তাতে লেখা রয়েছে—‘যখন ম্যাগনিফাইং গ্লাস ছাড়া লেখাটা পড়তে পারবেন তখন অবিলম্বে আমার কাছে চলে আসবেন।’
প্রফেসর : এই ছেলে, তুমি কি ক্লাসের প্রফেসর নাকি?
ছাত্র : না স্যার।
প্রফেসর : তা হলে গাধার মতো কথা বোলো না।