বাগেরহাটের সদর উপজেলায় পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর গ্রামের হাফিজিয়া মাদ্রাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলো, খানপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন খুলনার রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার (৯)।
আরও পড়ুন: গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান, খানপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের বাড়ি খুলনা জেলার রুপসায়। তিনি পরিবার নিয়ে মাদ্রাসাতেই বসবাস করেন। শুক্রবার দুপুরে তার মেয়ে মিম এবং তার বাড়িতে বেড়াতে আসা মিমের খালাতো বোন লুবনা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর মাদ্রাসা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএএম