রৌমারীতে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামে নাশকতার পরিকল্পনা প্রস্ততি সভা চলাকালে উপজেলা জামায়াতের আমিরসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামে জামায়াতের সাবেক আমীর শহীদ মাসুদ আহাম্মদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- রৌমারী উপজেলা জামাতর আমির মাওলানা সামসুল আলম (৫৫), সাবেক জামায়াতের আমির শহীদ মাসুদ আহাম্মদ (৬২), জামায়াতের শুরা সদস্য শরিফুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৫), ডা. শওকাত আলী ওরেফে সাহাবুদ্দিন (৪৫) ও দেলোয়ার হোসেন (৪৭) ।

আরো পড়ুন: চৌগাছায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৩ নেতা গ্রেফতার

পুলিশ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা নাশকতা সৃষ্টির লক্ষে পরিকল্পনামূলক প্রস্তুতি সভা করেতে ছিলেন তারা। আমারা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) শহীদ সরোয়ার্দী জানান, নাশকতার পরিকল্পনা প্রস্ততি সভা চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ