সমৃদ্ধশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই: শেখ তন্ময়

বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। সকলকে ঐক্যবদ্ধভাবে এক চিন্তা এবং এক চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।’

শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: জনগণ বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করবে : ওবায়দুল কাদের

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুসী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা প্রমুখ। 

ইত্তেফাক/বিএএফ