গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে পুনরায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও লুটপাট শুরু হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইদ্রিস মিয়ার দিয়াসুরের বাড়িতে কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী প্রমুখ। এ সময় বিএনপি নেতা ও গৌরনদী কলেজের সাবেক ভিপি আ. আজিজ প্যাদা, বিএনপি নেতা নয়ন প্যাদাসহ অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।