বার্সেলোনা ফুলব্যাক জর্দি আলবা জানালেন, উন্নতির আরও জায়গা থাকলেও সতীর্থ উসমান দেম্বেলেতে দলের সবাই সন্তুষ্ট। অনিয়মানুবর্তিতার কারণে গত কিছুদিন ধরেই বেশ সমালোচনার মুখোমুখি হচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তবে তার জবাব এখন পারফর্ম করেই দিচ্ছেন দেম্বেলে। আলবা জানান, ইতোমধ্যেই দেম্বেলে বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। এই মৌসুমে ২০ ম্যাচে নয় গোল করা এবং সতীর্থদের আরও পাঁচটি গোলে সহায়তা করা এই উইঙ্গারের ব্যাপারে আলবা বলেন,‘সে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে তরুণ কিন্তু সাজঘরে আমাদের মধ্যে কখনোই কোনো ঝামেলা তৈরি হয়নি। দিনশেষে সে ভালো খেলছে। মাঠের বাইরের ব্যাপারগুলোয় উন্নতি আসতে পারে কিন্তু আমরা সবাই তার ব্যাপারে বেশ সন্তুষ্ট।’