‘হূিপণ্ড’ নিতে ফিরে এলো বিমান

যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ডালাসে যেতে থাকা একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কয়েক ঘণ্টা পর আবারো সিয়াটল বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটিতে একটি হূিপণ্ড বহন করে ডালাসে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি বিমানে তুলতে ভুলে যায় বিমানের কর্মীরা।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়া থেকে হূিপণ্ডটি সিয়াটলে নিয়ে আসা হয়, যেন সেখানকার একটি হাসপাতালে হূিপণ্ডের একটি ভাল্ভ প্রতিস্থাপন করা যায়। পরবর্তীতে সিয়াটল থেকে ডালাসে স্থানান্তরিত করার কথা ছিল হূিপণ্ডটিকে। কিন্তু হূিপণ্ডটি ডালাসগামী বিমানে তোলাই হয়নি এবং প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়ার আগে পর্যন্ত বিমান কর্মীদের মনেও আসেনি যে হূিপণ্ডটি নিতে ভুলে গেছেন তারা। রবিবারে ঘটে যাওয়া এই ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয় মঙ্গলবার। খবর বিবিসি বাংলার

প্লেনের ক্যাপ্টেন যখন এই ঘটনার কথা যাত্রীদেরকে বলে তখন বিমানের অধিকাংশ যাত্রীই বিস্মিত হন। কেউ কেউ তাদের স্মার্টফোন ব্যবহার করে হূিপণ্ড প্রতিস্থাপন সংক্রান্ত বিভিন্ন বিষয় সার্চ করেন। দেহ থেকে একটি হূিপণ্ড বের করার পর কতক্ষণের মধ্যে তা আরেকটি দেহে প্রতিস্থাপন করতে হয়, এই বিষয়ে সার্চ করেন অধিকাংশ মানুষ। বিশেষজ্ঞদের মতে, চার থেকে ছয় ঘণ্টার মধ্যে এই অস্ত্রোপচার সম্পন্ন করতে হয়। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি প্রায় তিন ঘণ্টা সময় অতিরিক্ত ভ্রমণ করার পর হূিপণ্ডটি বিমানে তোলে।

সিয়াটল টাইমস পত্রিকা জানায়, বিমানটি সিয়াটলে ফেরার পর টিস্যু সংরক্ষণের জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রেই নিয়ে যাওয়া হয় হূিপণ্ডটিকে। পত্রিকার খবর অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যেই হূিপণ্ডটিকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল।