বখাটে শিক্ষার্থীদের উত্যক্ত, স্কুলছাত্রীর আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে নিজ বিদ্যালয়ের কয়েকজন বখাটে শিক্ষার্থীর উত্যক্ত সহ্য করতে না পেয়ে মুন্নি আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার রাজাপুরে এ ঘটনা ঘটে।  

আরও পড়ুন: জীবননগরে ইটভাটার মাটিচাপায় শিশু নিহত

মৃত মুন্নি আক্তার উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেনের কন্যা। সে রাজাপুর বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।আটকরা হলো রবিন, রাব্বি, সফিক ও রোকন। তারা একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম