ভাণ্ডারিয়ায় ইউপি চেয়ারম্যান শাহাদতের দাফন সম্পন্ন

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ভাণ্ডারিয়ার তেলিখালি ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা আলহাজ শাহাদত হোসেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার হরিণপালা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। বাদ আছর হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টি- জেপি’র চেয়ারম্যান পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অংশ নেন। এছাড়া  পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল, পিরোজপুর-৩ আসনের সাংসদ রুস্তুম আলী ফরাজী, তার চারপুত্র পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, ব্যবসায়ী মো. শামসুদ্দিন, ব্যবসায়ী সালেহ উদ্দিন, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি- জেপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জেপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র সসদ্য সচিব ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরুসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

আলহাজ শাহাদত্ হোসেন গত বৃহস্পতিবার দুপুরে খুলনা শেখ আবু নাসের হাসপাতালে ইন্তেকাল করেন।