ডা. ফজলে রাব্বির ৪৭তম শাহাদাত বার্ষিকী আজ

আজ ১৫ ডিসেম্বর শহীদ ডা. ফজলে রাব্বির ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিন বিকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদররা ডা. রাব্বিকে তাঁর সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ওই রাতেই তাঁকে হত্যা করে। পরে ১৮ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। প্রথিতযশা এই প্রগতিশীল চিকিত্সকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার পরিবারের পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দরিদ্রদের খাবার বিতরণ করা হবে।