রাকিব উদ্দিন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার মো: রাকিব উদ্দিনের পিতা মো. আবু তাহের মিয়া (৬৭) গতকাল শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৬ পুত্র, ১ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার চুন্তা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
মোঃ মোস্তফা কামাল
বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি শিশু নিকেতন বিদ্যালয়ের অধ্যক্ষ, ক্রীড়াবিদ, উপস্থাপক মোস্তফা কামাল গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ বছরের একমাত্র কন্যা রেখে যান। সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরো রাঙ্গামাটিজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার, বর্তমান সংসদ সদস্য জেএসএস সতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, সাবেক উপমন্ত্রী বিএনপির প্রার্থী মনি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা প্রশাসক এ, কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির প্রমুখ শোক প্রকাশ করেন।