শেখ আতাহার আলী
গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আতাহার আলী (৬৮) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও ১ পুত্র ১ কন্যা রেখে যান। তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ এমপি প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, ধানের শীষ প্রার্থী কৃষক-শ্রমিক জনতা লীগের নেতা ইকবাল সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গভীর শোক প্রকাশ করেন।