মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী সংসদ সদস্য মো. মনজুর হোসেন বুলবুলের সমর্থনে বাংলাদেশর ওয়ার্কার্স পার্টি ও মহিলা আওয়ামী লীগ মধুখালী শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে। টাওয়ার বিল্ডিংয়ের সামনে উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ও কাজল বসুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, সাবেক সচিব মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, প্রার্থীর বড় ভাই অবসরপ্রাপ্ত ডিআইজি মো. মালিক খসরু প্রমুখ। অপরদিকে একইদিন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ও জেসমিন আক্তার এমির সঞ্চালনায় বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মনজুর হোসেনের সমর্থনে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু প্রমুখ।