সাদুল্লাপুর ও পলাশবাড়ীর মাঠে ঐক্যফ্রন্ট প্রার্থী না থাকায় বিএনপি নেতাদের ক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীক বরাদ্দ পাওয়ার পর গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদসহ বেশ কয়েক জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত ঐক্যফ্রন্ট মনোনীত জাতীয় পার্টির (জাফর) প্রার্থী টিআইএম ফজলে রাব্বী চৌধুরি প্রচার-প্রচারণা ও গণসংযোগ এখনও শুরু করেননি। এ ঘটনায় সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা বিএনপি নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেনে।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় পলাশবাড়ী ও বিকাল ৩টায় সাদুল্লাপুরে এই আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠানে এই ক্ষোভ প্রকাশ পায়। এতে পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ডা. মইনুল হাসান সাদিক বলেন, জোটের স্বার্থে হাই কমান্ডের নির্দেশে এই আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাহর করেছি। কিন্তু জোটের স্বার্থে যিনি মনোনয়ন পেয়েছেন, তিঁনি এখনও ভোটের মাঠে নেই। তিনি আরো বলেন, এই বারের জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে দেশে গণতন্ত্র উদ্ধার, বেগম খালেদা জিয়াকে মুক্ত ও তারেক জিয়াকে দেশে ফিরে আনার আন্দোলন। অথচও ভাবতে অবাক লাগছে ঐক্যফ্রন্ট মনোনীত জাতীয় পার্টির (জাফর) প্রার্থী টিআইএম ফজলে রাব্বী চৌধুরি এখনও প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেন নেই। ডা. সাদিক বলেন, আমি ও আমার দলের নেতাকর্মীরা হাইকমান্ডের নির্দেশে নির্বাচনের কাজ করার জন্য প্রস্তুত। কিন্তু এই আসনের শরিক দলের প্রার্থী এখনও পর্যন্ত আমার ও আমার দলের কোন নেতাকর্মীর সঙ্গে কোন প্রকার যোগাযোগ করেননি।