ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের (বঙ্গবন্ধু-নীলদল) প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৬টি পদের সবগুলোতেই আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল জয়লাভ করেছেন। বিকাল সাড়ে পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. বিজয় ভূষণ দাস ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম সভাপতি এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল আমিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ এমদাদুর রাশেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আওয়ামীপন্থি শিক্ষকদের (বঙ্গবন্ধু-নীলদল) প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ শেখ সুজন আলী, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ মাসুদ চৌধুরী, সদস্য আলভী রিয়াসাত মালিক, সহযোগী অধ্যাপক ড. তুষার কান্তি সাহা প্রমুখ। এ বছর শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের (বঙ্গবন্ধু-নীলদল) এবং বিএনপিপন্থি শিক্ষকদের (সাদাদল) প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।