চাটমোহরে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মো. মকবুল হোসেন এমপি গতকাল শুক্রবার চাটমোহর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে চাটমোহর পৌর এলাকায় আওয়ামী লীগ প্রার্থী গণসংযোগ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনী, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, কৃষকলীগ সভাপতি আ. মান্নান মুন্নাফ, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।