সোনাতলায় অর্ধশতাধিক বিএনপি কর্মী-সমর্থকের আওয়ামী লীগে যোগদান

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

সোনাতলার সুজাইতপুর গ্রামে অর্ধশতাধিক বিএনপির কর্মী-সমর্থক বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগে যোগদান করেছেন। সুজাইতপুর গ্রামের সাধু মিয়ার বাড়ির উঠোনে এ যোগদান অনুষ্ঠান হয়। সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বেলাল আকন্দের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, শাহ আলম মুন্সি ও উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটু।