তাড়াশে নির্বাচনী প্রচারণা উপলক্ষে
মত্স্যজীবী লীগের আলোচনা সভা
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আওয়ামী মত্স্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মত্স্যজীবী লীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মত্স্যজীবী লীগের সভাপতি গাজী আলী আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক টিএম মইনুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস আলম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত্, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস প্রমুখ।
রাণীনগরে নির্বাচন গ্রহণকারী কর্মকর্তাদের
প্রশিক্ষণের উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জেলার রাণীনগর উপজেলার রাণীনগর মহিলা কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নুর-উর-রহমান। রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান প্রামাণিক, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমীন প্রমুখ। প্রশিক্ষণে রাণীনগর উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৫২জন প্রিজাইডিং অফিসার, ২৭৯জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৫৬ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
গফরগাঁওয়ে শারমিন গোলন্দাজের উঠান বৈঠক
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সহধর্মিণী শারমিন গোলন্দাজ তুষ্টি বলেছেন, শেখ হাসিনা গত ১০ বছরে আমাদের নারীদের সমস্ত ভয় কাটিয়ে দিয়েছেন। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে নারীরা নারীদের ক্ষমতায়ন হয়েছে তারা আজ পিছিয়ে নেই,। শেখ হাসিনার অনুপ্রেরণায় হাজার হাজার নারী সেনাবাহিনী যোগ দিচ্ছে, পাইলট হচ্ছে, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হচ্ছে। শারমীন গোলন্দাজ তুষ্টি আরো বলেন, বিএনপি-জামায়াত আমলে নারীরা ধর্ষণের শিকার হয়, নারীদের বাড়ি-ঘর থেকে তুলে নেওয়া হয়, নির্যাতন করা হয়, ইভটিজিং করা হয়। তিনি বৃহস্পতিবার বিকালে বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত নৌকা মার্কা প্রতীকের সর্মথনে কয়েক হাজার নারীর অংশগ্রহণে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য দিলরুবা আক্তার কাজলের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যদের বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা মর্জিনা আক্তার প্রমুখ। উঠান বেঠকে কয়েক হাজার নারী অংশ নেয়।
মোরেলগঞ্জে নৌকায় ভোট চেয়ে
মেয়রের লিফলেট বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ। শুক্রবার দুপুর ১২টায় মোড়েলগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার মোরেলগঞ্জ পৌর বাজারের সকল ব্যবসায়ী ও জনসাধারণের কাছে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, পৌর সভার কাউন্সিলর বারইখালী ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহিন শেখ, মো. ওয়ালিউর রহমান, আজিজুর রহমান, মো. নান্না শেখ, তপন পোদ্দার, মো. মোতালেব ফকির, মো. জাহাঙ্গীর হোসেন, রেদোয়ানুল করিম, মহিদুল শেখ, মহিলা ইউপি সদস্য কুরছিয়া বেগম, রোকেয়া খানম ও সাদিয়া সুলতানা প্রমুখ। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় পৌর মেয়র মনিরুল হক তালুকদার বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেনকে আসছে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয় করতে হবে। তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে দেশের স্বার্থে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
কাহারোলে শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা বাংলাদেশ আওয়ামী লীগ কাহারোল উপজেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ কাহারোল উপজেলা শাখার সভাপতি একেএম ফারুক। প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা মোঃ আশরাফুল হক, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কাহারোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বিজয়নগরে নৌকাকে বিজয়ী
করতে হুজুরদের গণসংযোগ
বিজয়নগর (ব্রাহ্মণাবড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে নৌকার প্রার্থী র,আ,ম উবায়দুল মোকতাদির এমপিকে বিজয়ী করতে উপজেলার বিভিন্ন স্থানের হুজুররা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং গণসংযোগ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণসংযোগ শেষে দৌলতবাড়ী দরবার শরীফে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দৌলতবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা সৈয়দ নাইমউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তানভির ভুঁইয়া, মাছিহাতা দরবার শরিফের পীর মাওলানা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্থানের হুজুররা বিজয়নগরের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে তৃতীয়বারের মত মোকতাদির চৌধুরীকে বিজয়ী করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
পাইকগাছায় ২০ দলীয়
জোটের কর্মীসভা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা বৃহস্পতিবার সকালে বাঁশরী সিনেমা হলের সামনে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু (বীর মুক্তিযোদ্ধা) শাহাদাত্ হোসেন ডাবলু, ২০ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের প্রধান এজেন্ট অ্যাডভোকেট লিয়াকত আলী, সহকারী এজেন্ট মাওলানা গোলাম সরোয়ার, কাজী তামজিদ আলম, আমিনুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, আব্দুল মজিদ সরদার, বিএনপি নেতা সরদার আ. মতিন, আসলাম পারভেজ, শেখ আনারুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, স.ম. আব্দুল জব্বার, আবু বকর সিদ্দীক সানা, মিজান জোয়াদ্দার, প্রণব কান্তি মণ্ডল, বাহারুল ইসলাম বাহার, তোফাজ্জেল হোসেন, বাবর আলী গোলদার, আবু সালেহ মোঃ ইকবাল, নাজির আহমেদ, আনোয়ারুল কাদির অ্যাডভোকেট এসকেন্দার, তুষার কান্তি মণ্ডল, কাউন্সিলর সেলিম নেওয়াজ, জেলার নেতা হাবিবুর রহমার হাবিব, মনিরুজ্জামান সরদার, মিজানুর রহমান মিজান, আবুল হোসেন, মোনায়েম হোসেন, দিপংকর বাবুসহ ২০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বদলগাছীতে নৌকা মার্কা প্রার্থী
সেলিমের উঠান বৈঠক
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের এমপি ও নৌকা মার্কার প্রাথী ছলিম উদ্দীন তরফদার সেলিম তার নৌকা মার্কায় ভোট চেয়ে বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সদর ইউপির চাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেন। উক্ত বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপত্বিতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী ছলিম উদ্দীন তরফদার সেলিম, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চাংলা গ্রামের আলহাজ হাফিজুল হাসান, আলহাজ ফাইন হোসেন, মুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, মাস্টার নুরুল ইসলাম, জহরুল ইসলাম সাধীন, ইউপি সদস্য আনিছুর রহমানসহ উঠান বৈঠকে এলাকার প্রায় দুই শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। তার আগে তিনি উপজেলার মথুরাপুর, মিঠাপুর বাজার, কাল্লার মোড়সহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেন।
পাবনা-২ আসনে আওয়ামী
লীগ প্রার্থীর গণসংযোগ
সুজানগর (পাবনা) সংবাদদাতা জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির গতকাল শুক্রবার ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি ওইদিন সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার ক্ষেতুপাড়া, নাজিরগঞ্জ, গোয়ারিয়া, উদয়পুর, রানীনগর, সাতবাড়ীয়া এবং মসজিদপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি এলাকাবাসীর কাছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এ সময় এলাকাবাসী তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়াম লীগ নেতা এসএম মনিরুল ইসলাম তরুণ, উপজেলা ভাইস-চেয়ারম্যান জালাল উদ্দিন, ডাঃ মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু ও আনোয়ার হোসেন আয়নাল প্রমুখ।
ফুলবাড়ীতে মহাজোট
প্রার্থীর নির্বাচনী সভা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে কুড়িগ্রাম-২ আসনের মহাজোট প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই নির্বাচনী সভায় আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক আবু-বক্কর সিদ্দিক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজোট ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সাবেক ছাত্রনেতা ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ। এ সময় বক্তারা কুড়িগ্রাম-২ আসনের মহাজোট প্রার্থীর পনির উদ্দিন আহম্মেদকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহাজোট প্রার্থী পনির উদ্দিন আহম্মেদ বক্তব্যে বলেন, আপনারা আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে ফুলবাড়ী তথা কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক সঙ্গে কাজ করবে। এ সময় তিনি আবারও সকলের কাছে দোয়া ও আর্শীবাদ চেয়ে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন।