লামা উপজেলার সরই ইউনিয়নে টংকাবতি সীমানায় আকরাম হোসেন (১৮) নামক এক মোটর সাইকেল চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে টংকাবতি সীমানার রহিমের বাগানের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক বিলছড়ির তোফাজ্জল হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আরও পড়ুন: কাউখালীতে বাল্য বিয়ের দায়ে বরের কারাদণ্ড
কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মনিরুল ইসলাম সরকার জানান, বুধবার সন্ধ্যার দিকে খুর দিয়ে গলাকেটে মোটর সাইকেল চালককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে দুই জনকে জনগণ আটক করে থানায় দিয়েছে।
ইত্তেফাক/এমআরএম