কাউখালীতে বাল্য বিয়ের দায়ে বরের কারাদণ্ড

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৬:২৩

পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠী গ্রামে বাল্যবিয়ের দায়ে বরকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কন্যার বাবা হানিফ মীরকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রফিকুল হক এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত বর আব্দুল হালিম (২২) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে।

আরও পড়ুন: গঙ্গাচড়ায় একলক্ষ টাকার জালনোটসহ আটক ৩

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশেরকাঠী গ্রামের এক কিশোরীর বাল্যবিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হক ও পুলিশ ঘটনাস্থল থেকে বর ও মেয়ের বাবাকে আটক করে । পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের অভিযোগে বরকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়ের বাবা হানিফ মীরকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

ইত্তেফাক/এমআরএম