ক্যাপশন নিউজ

আড়াইহাজার(নারায়ণগঞ্জ): ধীরে ধীরে বাড়ছে শীত, সেইসঙ্গে বাড়ছে শীতের সবজির উত্পাদন। আড়াইহাজারের ক্ষেতগুলো এখন নানারকম সবজিতে ভরপুর। উপজেলার উচিত্পুরা ইউনিয়নের সরাবদী গ্রামে গতকাল গিয়ে দেখা গেল এমনই দৃশ্য। ওই গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম জানান, তার বাগানে টমেটো পাকতে শুরু করেছে। প্রথম ধাপে বিক্রি হলে প্রচুর লাভ হয়। আর সেই আশা নিয়ে কাঁচা আধা পাকা টমেটো শুক্রবার থেকে বাজারজাত করা হচ্ছে। প্রথম দিনে তিনি ৫০ টাকা কেজি দরে ১৫

কেজি টমেটো বিক্রি

করেছেন —মাসুম বিল্লাহ