রূপগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দির মাঠে গতকাল শুক্রবার ৫ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে অধিবাস কীর্তন, তারকব্রহ্ম মহানাম অনুষ্ঠান, অষ্টকালীন ও মহাপ্রসাদ বিতরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি বিমল কুমার চন্দ। সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সুমল সাহা, নেপাল চন্দ্র পাল, লক্ষ্মী সাহা, অরুণ মিত্র, দিগেন বিশ্বাস, রিপন চন্দ্র পাল, প্রদীপ সাহা, বাদল চন্দ্র সরকার প্রমুখ।

অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করবেন টাঙ্গাইলের শ্রী নিতাই গৌর সম্প্রদায়, কিশোরগঞ্জের শ্রী গোপীনাথ জিউর সম্প্রদায়, কুমিল্লার শ্রী নব বেদবাণী সম্প্রদায়, মাদারীপুরের শ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায়, কুমিল্লার মনিকা সম্প্রদায় ও গোপালগঞ্জের শ্রী সচিদানন্দ সম্প্রদায়।