একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার ও আশুলিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী। শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাঃ এনামুর রহমান নেতাকর্মীদের নিয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থেই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
অপর দিকে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাভারের কলমা এলাকা ও ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের লুটপাট, নির্যাতন, দুঃশাসন থেকে জনগণ মুক্তি চায়। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবে।