ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলার প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও সভা-সমাবেশে ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ন্যাক্কারজনক ঘটনা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

বিবৃতিতে তারা জানান, 'আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের ধানের শীষ প্রতীকের জোয়ারে ভীত সন্ত্রস্ত হয়ে নৌকার নেতাকর্মীরা দিশেহারা হয়ে গেছে। তারা ধানের শীষের নেতাকর্মীদের মাঠ থেকে দূরে সরিয়ে একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন প্রকার আগ্রাসী তাণ্ডব চালাচ্ছে।

পুলিশ কর্তৃক ও তাদের দলীয় ক্যাডার এবং সমর্থকরা অন্যায়ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে হয়রানী করছে। তাদের উদ্দেশ্য হয়রানীর শিকার হয়ে নেতাকর্মীরা মাঠ ছেড়ে দিলে তারা অতি সহজেই পুর্বের ন্যায় একতরফা নির্বাচনে পার পেয়ে যাবে। 

কিন্তু সকল ষড়যন্ত্র ও বাধা- বিপত্তি উপেক্ষা করে আগামী  ৩০শে ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করবে এবং  বিশাল ভোটের ব্যাবধানে  জয়লাভ করবে বিএনপি।'

ইত্তেফাক/নূহু