ভারতে গোহত্যা বিষয়কে কেন্দ্র করে আসছে একের পর এক বিস্ফোরক মন্তব্য। গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশ বিধানসভায় গরুকে 'রাষ্ট্রমাতা' বিলে পাশ করার ২দিন পর শুরু হয়েছে নতুন বিতর্ক।
দেশটির উত্তরপ্রদেশে শহরের নতুন এক ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ওই ভিডিওতে পুলিশকে বলতে শোনা যায়, আজ থেকে গ্রামে বা আশপাশে কোথাও গোহত্যা হতে দেওয়া যাবে না। কেউ গোহত্যা করলে তাকে পুলিশে দেবেন বা সামাজিক ভাবে একঘরে করে দেবেন।
এমন ভিডিও সামাজিক মাধ্যমে আসার পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেকে এর তীব্র নিন্দা জানিয়েছে। কেউ বলেছেন, গরুকে নিয়ে পুলিশের এমন মন্তব্য মোটেই কাম্য নয়।
আরো পড়ুন: পদত্যাগ করছেন রাজপাকসে
আবার কেউ বলেছেন, পুলিশ মানুষকে নিরাপত্তার জন্য নয় ভারতে গরুকে রক্ষার দায়িত্ব নিয়েছে।
তবে পুলিশের এমন বক্তব্যে এখন পর্যন্ত ওই রাজ্যের ঊর্ধ্বতন পর্যায়ের কেউ মুখ খুলেনি।
ইত্তেফাক/এসআর