‘ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি’র প্রথম আহ্বায়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা, এ জেড এম মাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায় গঠনতন্ত্র প্রণয়নে প্রাথমিক আলোচনা হয়। সভায়, ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার ব্যক্তিবর্গ যারা সমিতির সদস্য হতে আগ্রহীদের তাদের সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এ জন্য যোগাযোগ করতে বলা হয়, ০১৭৫৭৪২৪৪৬৬, ০১৭২১৬১৪৫৬৩ এই নাম্বারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন— প্রাণীসম্পদ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. কাজী ইমদাদুল হক, সাবেক আরইবি প্রকৌশলী নুরুল আমিন চোধুরী, ডা. আবু বক্কর সিদ্দিক, সুি্প্রম কোর্টের আইনজীবী অ্যাড. মশিহুর রহমান, জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা মো. মোস্তফিজার রহমান, ব্যবসায়ী মো. মিস্টার আলী, শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মঞ্জুর রশিদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তা শাহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার অ্যাকাউন্টস বিভাগের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ব্যাংক কর্মকর্তা মো. আরিফুর রহমান সবুজ, বাংলা লায়নের কর্মকর্তা প্রকৌশলী মো. নূর আলম সুমন, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মো. হাসেম, ব্যবসায়ী আব্দুল আলিম, প্রকৌশলী রফিকুল ইসলাম ও এএইচজেড এগ্রো ইন্ড্রাস্টিজের চিফ কো-অর্ডিনেটর হাসেমুজ্জামান প্রমুখ।
এর আগে গত ৩০ নভেম্বর রাজধানীর গ্রীন রোডের সেল গ্রীন সেন্টার মিলনায়তনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উন্নয়নের অঙ্গীকারের মধ্য দিয়ে ‘ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি’র অভিষেক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর, ঐতিহাসিক মহাস্থানগর, ভাসুবিহার এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম শহীদ প্রফুল্ল চাকীর বাড়ি।
ইত্তেফাক/এএম