ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ছলির বাজারে শনিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কেন্দ্রসহ মোটরসাইকেল। 

 

আহতরা হলেন- আওয়ামী লীগ কর্মী আব্দুল হেকিম ও শাহজাহান মাস্টার। তাদের ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচন নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্যের সূত্রপাত বলে জানা গেছে।   

 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

ইত্তেফাক/ইউবি