ধর্ষণের পর ইন্টারনেটে ভিডিও ভাইরাল, ১২ যুবক গ্রেফতার

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ভাইরাল করার অপরাধে ১২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভূক্তভোগী ওই কলেজ ছাত্রীর বাড়ি সাহাপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। সে ছলিমপুর কলেজের স্নাতক শ্রেণিতে অধ্যায়নরত এবং সদ্য বিবাহিত। 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মহাদেবপুর গ্রামের মনজুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২), রেজাউল মালের ছেলে রাজিব মাল(২০), আজিজুল ফরিরের ছেলে রাসেল (২০), দিয়াড় সাহাপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে রাব্বি হোসেন (২০), তরিকুল ইসলামের ছেলে শিহাব হোসেন (১৯), কেদু শাহ’র ছেলে শামিম হোসেন (২২), সোলাইমান হোসেনের ছেলে সৈকত হোসেন (২২), রাজ্জাক আহমেদের ছেলে রাজু আহমেদ (২০), সিদ্দিকুর রহমানের ছেলে শফিউল ইসলাম সালমান (২১), সাহাপুরের দেবেন মহলদারের ছেলে ইমন আলী (২১), আশরাফুল ইসলামের ছেলে আশিক (২১), ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরের মাহাবুব আহমেদের ছেলে মাহফুজ আহমেদ (২০)।

আরও পড়ুন: মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, অস্ত্রের মুখে জিম্মি করে সদ্য বিবাহিত ওই ছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় তার সংসার ভেঙ্গে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আইনের ৩টি ধারা সংযোজন করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি ও ডিজিটাল আইনে মামলা নথিভুক্ত করে বিকাল সাড়ে ৪টার দিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম