রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ২৫ যাত্রী। রবিবার দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজের দক্ষিণপ্রান্তে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম তারেক মিয়া। এরমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।তবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী নাবিল পরিবহনের সঙ্গে কুড়িগ্রামগামী অপূর্ব পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মিয়া নামে ১ জন নিহত ২৫ জন আহত হয়। খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ব্রিজের দুই প্রান্তে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারদের আটক করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এএএম

