‘ওবামাকেয়ার অসাংবিধানিক’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত স্বাস্থ্যসেবা নীতি 'ওবামাকেয়ার' অসাংবিধানিক বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কেন্দ্রীয় আদালত। খবর বিবিসির।

শুক্রবার এই রায় দিয়েছে দেশটির এ আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে খবরে বলা হয়েছে। 

দেশটির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়ের পর বেজায় খুশি। রায়ের পর ট্রাম্প বলেছেন, এই রায় আমেরিকার জন্য বড় সুখবর।

ক্ষমতায় আসার আগে ট্রাম্প বলেছিলেন, যেভাবেই হোক ওবামার এই স্বাস্থ্য সেবা নীতি বাতিল করা হবে। ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেন, ওবামার এই স্বাস্থ্যসুরক্ষা বিলটি খুবই ব্যয়বহুল। যা আমারিকার জন্য ক্ষতিকারক।

আরো পড়ুন: নেপালে ট্রাক দুর্ঘটনায় নিহত ২০  

২০১০ সালে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে পাশ করা হয় ওবামা কেয়ার। তবে ওবামা কেয়ার পুরোপুরি বাতিল হতে এক দশকেরও বেশি সময় লাগতে পারে। 

ইত্তেফাক/এসআর