তথ্যপ্রযুক্তি ডেস্ক
যৌথভাবে সিঙ্গাপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এএমডি ও সিঙ্গাপুরস নায়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ)। এই খাতে প্রতিষ্ঠান দু’টি ৩.৫ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে।
ল্যাবটিতে ডাটা গবেষণা ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে গবেষণা করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ল্যাব স্থাপনের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের বিশ্বমানের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এছাড়াও তারা বিগ ডাটা নিয়ে গবেষণা করার পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। এর মাধ্যমে দক্ষ কর্মী তৈরি হয়ে দেশটিতে ক্লিনিক্যাল সাপোর্ট, গবেষণা বিষয়ক সফটওয়্যার সাপোর্ট দিতে পারবে তারা। সূত্র :জেটডি নেট