কমলগঞ্জে চা বাগান লেক থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগান লেক থেকে জীবন মাদ্রাজী (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে লেকে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭ টায় লেক থেকে চা শ্রমিকদের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে। নিহত জীবন মাদ্রাজি চা বাগানের বুলাইয়া মাদ্রাজির ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শমসেরনগর চা বাগানের ৯ নম্বর সেকশনের লেকে বিকাল সাড় ৪ টায় জীবন মাদ্রাজী নিখোঁজ হয়। তার সহযোগীদের মাধ্যমে নিখোঁজের খরব পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের  সদস্যরা অভিযান চালায়। পরে চা শ্রমিকদের সহায়তায় লেকে জাল ফেলে লাশ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত সিনিয়র সাংবাদিককে তারেক রহমানের আর্থিক সহায়তা

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, চা শ্রমিকদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ সময়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এগিয়ে আসেন।   

ইত্তেফাক/এএএম