বিজয়ের নাটকে অপর্ণা

 

একটি কৃতজ্ঞতা পত্র। এটা বিশেষ একটি নাটকের নাম। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বিটিভির জন্য নাটকটি লিখেছেন সাংবাদিক রেজানুর রহমান। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।

বিশেষ এই কাজটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।

এর মধ্যে অপর্ণা ও মাজনুন মিজান এখন অবস্থান করছেন দূর যুক্তরাজ্যে। ১২ ডিসেম্বর থেকে সেখানে ফাখরুল আরেফিন খানের সিনেমা ‘গণ্ডি’র কাজে অংশ নিয়েছেন দু’জন। তবে তার আগে তারা শেষ করে গেছেন বিটিভির বিশেষ নাটক ‘একটি কৃতজ্ঞতা পত্র’। যুক্তরাজ্য থেকে মাজনুন মিজান এই কাজটি সম্পর্কে বলেন, ‘অসাধারণ গল্পের একটা কাজ করলাম। যদিও নাটকটি সম্প্রচারের সময় দেখা হবে না। তবে ভালো লাগছে এই ভেবে, একজন মুক্তিযোদ্ধার গল্পে অংশ নিতে পেরে।’ নাটকটি গতকাল রাত ৯টায় বিটিভিতে নাটকটি প্রচারিত হয়েছে।