আল জাজিরা
গালফ কো অপারেশন কাউন্সিলের (জিসিসি) সংস্কার দাবি করেছে কাতার। সংস্থাটির প্রতি আস্থা জ্ঞাপন করে কাতার জানায় নিজস্ব নিয়ম-নীতি জোরালোভাবে প্রয়োগ করতে হবে জিসিসিকে। তাহলেই সংস্থাটি কার্যকর হবে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি বলেন, জিসিসির সংস্কার কাতারের সাথে প্রতিবেশীদের সম্পর্কের উন্নয়নে সাহায্য করতে পারে। তিনি বলেন তিনি এখনও কাতার সংকট সমাধানে কুয়েতের মধ্যস্থতার ওপর আস্থাশীল। বার্ষিক দোহা ফোরামে আল থানি এসব কথা বলেন।
সন্ত্রাসবাদে অর্থায়ন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে দোহা। কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য চারটি দেশ কয়েকটি শর্ত দিয়েছে। এই শর্তগুলো হচ্ছে-আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়া, কাতার থেকে তুরস্কের সেনা সরিয়ে দেয়া, ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়া। কিন্তু কাতার এই শর্ত মানবে না বলে জানিয়ে দিয়েছে।