কুমিল্লা ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ক্যাডেট কলেজে তিনদিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিকভাবে মেঘনা হাউস চ্যাম্পিয়ন এবং তিতাস হাউস রানার্স-আপ হয়েছে। এতে কনিষ্ঠ দলে ক্যাডেট আদিব, মধ্যম দলে ক্যাডেট তানিম এবং জ্যেষ্ঠদলে ক্যাডেট আবিদ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

গতকাল শনিবার বিকালে কুমিল্লা ক্যাডেট কলেজ মাঠে প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক সিকদার ও অনুষ্ঠানে আমন্ত্রিত পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী ও ক্যাডেটবৃন্দসহ অভিভাবকরা।