পিএসএলের আট ম্যাচ পাকিস্তানে

আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসরের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তিনটি হবে লাহোরে ও পাঁচটি  করাচিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের সূচি ঘোষণা করেছে। সেখান থেকেই এই তথ্য পাওয়া গেছে। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হচ্ছে পিএসএলের চতুর্থ আসর। এবারের আসরে সর্বমোট ৩৪ টি ম্যাচ হবে। এর মধ্যে টুর্নামেন্টের শেষ আটটি ম্যাচ হবে পাকিস্তানে। ১৭ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে করাচিতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ।