পিরোজপুর গোয়ান্দা পুলিশের একটি দল ছদ্মবেশে মাদক ক্রেতা সেজে শুক্রবার বিকেলে জেলার ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ চরখালি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মাদক কারবারি সাইফুল ইসলাস ছগির হাওলাদারকে (৪২) এবং একই এলাকার মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে শফিক হাওলাদারকে (৪৫) ৩৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তারা পশ্চিম চরখালি এলাকার তোফাজ্জেল হোসেনের বাড়ির সামনে থেকে মাদক ক্রেতা সেজে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করে। তারা চরখালি বিসমিল্লাহ চত্বরে জন সম্মুখে ইয়াবা বিক্রির কথা স্বীকার করায় তাদের ভাণ্ডারিয়া থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রাক ভর্তি পেঁয়াজসহ আটক ২
ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. ফরিদ উদ্দিন জানান, গোয়েন্দা পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে এবং আসামিদের পিরোজপুর জেলা হাজতে পাঠানো হয়।
ইত্তেফাক/কেকে