বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ বাবুল (৩২) এক যুবকের মৃত্যু হয়েছেন। শনিবার রাত ১টার দিকে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মোহাম্মদ বাবুল বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের মো. মর্তুজা আলী সাওদাগরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত বাবুল হাছিনা ডেকোরেশনের সহকারী পরিচালক। একই এলাকায় বাবুল তার শালির বিয়েতে ডেকোরেশনের লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। পরে তাকে চাম্বল ন্যাশনাল হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাম্বল ন্যাশনাল হাসপাতালের কর্তব্যরত ডা. সাকিব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বাবুলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, পূর্ব বড়ঘোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি তদন্ত করা হবে।
ইত্তেফাক/বিএএফ