জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে দুটি বেকারিতে ভোক্তা অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা এবং পণ্যের মোড়কে উত্পাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুটি বেকারিকে জরিমানা করেন। জগন্নাথপুর বাজারের ছায়ানীড় বেকারিকে ১০ হাজার টাকা এবং আল্লাহর দান বেকারিকে ১৫ হাজার টাকাসহ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জগন্নাথপুর থানার এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।