লালমোহন (ভোলা) সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নারীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছে লালমোহন পৌরসভা মহিলা লীগ।
শনিবার সকাল থেকে লালমোহন পৌর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে নারী ভোটারদের কাছে ভোট চান পৌর মহিলা লীগের নেত্রীরা। এ সময় উপস্থিত ছিলেন পৌর মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক সালমা জাহান বুলু, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।