ত্রিশালে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে শুক্রবার রাতে সুরাইয়া স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাড়ী নামক স্থানে সুরাইয়া স্পিনিং লি. এ আগুন লাগে। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের ঘর্ষণের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। ক্ষতি ও উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।