নির্বাচনের টুকরো খবর

 

চাঁদখালীর বিভিন্ন স্থানে নৌকার

পক্ষে গণসংযোগ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা শুক্রবার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের পূর্বগজালিয়া চৌমুহনী ও গড়েরআবাদ এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আক্তারুজ্জামান বাবুর নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করা হয়েছে। গণসংযোগকালে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, গাজী শফিকুল ইসলাম, আলতাফ হোসেন, বাবুল আক্তার, নজরুল ইসলাম হিরা প্রমুখ।

হাবিবে মিল্লাত মুন্না এমপির গণসংযোগ

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জ-২ (সদর আংশিক-কামারখন্দ) আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না কামারখন্দ উপজেলার বিভিন্ন গ্রামে শনিবার গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এ দিন উপজেলার নান্দিনা মধু, মাঝি টেংরাইল গ্রামে নৌকার পক্ষে গণসংযোগ ও হালুয়াকান্দি গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন হাবিবে মিল্লাত মুন্না এমপি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

৮৪২ জন অফিসারের ভোট গ্রহণের বিশেষ প্রশিক্ষণ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা শনিবার বরিশাল-১ আসনে ৮৪২জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনে ভোট গ্রহণের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমসহ বিভিন্ন রুমে নির্বাচনে উপজেলার ৫০টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের এই বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল দাস জানান, প্রশিক্ষণের জন্য তৈরি করা একটি প্যানেল সদস্যদের নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের প্যানেল তালিকায় রয়েছে ৫২জন প্রিসাইডিং অফিসার, ২৬৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৫২৭ জন পোলিং অফিসারসহ মোট ৮৪২ জন অফিসার। এই প্যানেলের কর্মকর্তারাই নির্বাচনের দিন কেন্দ্রের বুথে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, হিজলা উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ মান্নান ও মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জহরের কান্দি গ্রামে নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি জহরেরকান্দি বাজার, রামশীল বাজার, মুসুরিয়া, পীড়ারবাড়ি, ভাঙ্গারহাট, রাধাগঞ্জসহ ২০টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, যুবলীগ নেতা সুমন বোস, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জল বিশ্বাস প্রমুখ তার সঙ্গে ছিলেন। গভীর রাত পর্যন্ত চলে তার এই গণসংযোগ।

আওয়ামী লীগের মতবিনিময় সভা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা শুক্রবার সন্ধ্যায় গাংনী পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএম খালেকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএম খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহাজোট প্রার্থী মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক, মহিলাবিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী এমপি শনিবার নির্বাচনী এলাকার সাতবাড়িয়া ও খাগরিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন। এ সময় নজরুল ইসলাম চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। দেশের উন্নয়নে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি এসব এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট চান। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, আবদুল জব্বার চৌধুরী, জাকের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফারুকের পক্ষে নারীদের গণসংযোগ!

তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে নৌকা মার্কাকে বিজয়ী করতে মাঠে নেমেছে উপজেলা যুবমহিলা লীগসহ সকল সহযোগী সংগঠন। বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগসহ প্রতিদিনই থাকছে নারীদের নিয়ে উঠান বৈঠক। শুক্রবার রাতে কলমা ইউনিয়নের আদিবাসীপাড়া ও বিল্লিহাট কমিউনিটি ক্লিনিক চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি লত্ফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে সেখানে শত শত নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। সহ-সভাপতি আতাউর রহমান, পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তর পলি, সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন প্রমুখ

নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ ও

নিরাপত্তা বিষয়ক কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি শনিবার সকালে ময়মনসিংহে নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। টাউন হল অ্যাডভোকেট মাহমুদ আল নুর তারেক অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামানের সভাপতিত্বে সানিয়াজামান তালুকদারের সঞ্চালনায় বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, উপসচিব সাইফুল হক চৌধুরী, পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের বর্ধিত সভা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় নজরুল একাডেমীর মাঠে এর আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট রেজা আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শামীম, ওবায়দুল আনোয়ার বুলবুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ প্রমুখ।

নাগেশ্বরীতে মহিলা লীগের কর্মী সম্মেলন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে নৌকা মার্কার প্রার্থীর বিজয় সুনিশ্চিতে করণীয় কর্মকৌশল নিয়ে শনিবার দুপুরে কর্মী সম্মেলন করেছে মহিলা লীগ।

উপজেলা মহিলা লীগ কার্যালয়ে সভানেত্রী রেক্সোনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছলাম হোসেন সওদাগর। আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আম্বিয়া পারভীন বেলী, পৌর মহিলা লীগ সভানেত্রী লায়লা আফিয়া চামেলী, যুব মহিলা লীগ সভানেত্রী জাকিয়া সুলতানা বুবলী প্রমুখ।

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে চৌধুরী

খালেকুজ্জামানের গণসংযোগ

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা শনিবার বদরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান। এ দিন দুপুর হতে পৌর শহরের বিভিন্ন এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ সদস্য মোহসিনা বেগম, বাংলাদেশ কৃষক লীগ রংপুর জেলা শাখার সহ-সভাপতি সামসুল ইসলাম লিচু, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আ. হাকিম, চন্দনপাট ইউপির আওয়ামী লীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ। 

নৌকার পক্ষে ভোট চাচ্ছে যুবলীগ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে ভোট চাচ্ছে উপজেলা যুবলীগের কর্মী টিম। প্রতিদিন নৌকার পক্ষে ভোট চাওয়ার লক্ষ্যে উপজেলার প্রতিটি গ্রামে গিয়ে সাধারণ মানুষদের মাঝে বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলা ও সংক্ষিপ্ত তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করছে ওই টিম। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ইসরাফিল আলম। এই আসনে পুনরায় ইসরাফিল আলমকে নৌকার বিজয় মালা পড়ানোর লক্ষ্যে দিন-রাত উপজেলা যুবলীগের এই টিম কাজ করে যাচ্ছে। এ টিমের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ।

নৌকার প্রার্থী জ্যাকবের উঠান বৈঠক

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা  চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নের নাসির ডিলার বাড়ি এবং নীলকমল ইউনিয়নের কাশেম চেয়ারম্যানের বাজারে নৌকা মার্কার আয়োজনে শনিবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের আওয়ামী লীগ প্রার্থী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এসব বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। নীলকমল ইউপির কাশেম চেয়ারম্যান বাজারের উঠান বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নুরাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

 

০