বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরলো ৩ প্রাণ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একুশে পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আপানিয়া নামক স্থানে ইন্ট্রামেক্স গার্মেন্টসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নাজিপুর গ্রামের টিপু, জাবেদ হোসেন ও আলীপুরের হারুন। এ ঘটনায় মাসুদ নামে একজন আহত হয়েছেন। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধার ভাইবোনরাও সম্মানী পাবেন, বাড়ছে খেতাবপ্রাপ্তদের সম্মানী

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আবদুস সামাদ জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের গাড়িটি সোনাইমুড়ীর ইন্ট্রামেক্স গার্মেন্টেস সামনে আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ইত্তেফাক/এসি